কালো তালিকভুক্তির ঘটনায় ধাক্কা খেলো হংকং পুঁজিবাজার

৪ জানুয়ারি, ২০২১ ১৬:৩৫  
হংকংয়ের পুঁজিবাজারে ৫ শতাংশ পর্যন্ত দরপতন ঘটেছে চীনের তিনটি বৃহত্তম টেলিকম কোম্পানির শেয়ার মূল্যের। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) থেকে ওই তিন কোম্পানিকে কালো তালিকভূক্ত করার ঘোষণা আসার পর সোমবার এই পতন ঘটে। অবশ্য দিন শেষে বেশিরভাগ শেয়ারের মূল্য পূণরুদ্ধারে সক্ষম হয়েছে কোম্পানিগুলো। বৃহস্পতিবার এনওয়াইএসই বলেছে, তারা চায়না মোবাইল লিমিটেড, চায়না টেলিকম কর্পোরেশন লিমিটেড এবং চায়না ইউনিকম হংকং লিমিটেডকে কালো তালিকাভূক্ত করবে। কোম্পানিগুলো দেশটির সামরিক জান্তার মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ায় গত নভেম্বররে এই ব্যবস্থা নেয়ার উদোগ নেয় যুক্তরাষ্ট্র সরকার। চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন বলেছে, তিনটি কোম্পানির তালিকাভুক্ত আমেরিকান ডিপোজিট রসিদের (এডিআরএস) সম্মিলিত বাজার মূল্য ২০ বিলিয়ন ইউয়ান (৩.০৭ বিলিয়ন মার্কিন ডলার) যা প্রতিষ্ঠানের ইকুইটির ২.২% এর কম।